Posts

Showing posts from September, 2020

আজকের খেলার সময়সূচী

Image
ক্রিকেট- আইপিএলঃআজ রাতে আইপিএলের উদ্বোধনী ম্যাচ চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস রাত ৮.০০টা- সরাসরি স্টার স্পোর্টস ১ ফুটবল প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড-ক্রিস্টাল প্যালেস রাত ১০.৩০ মিনিট- সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২ আর্সেনাল-ওয়েস্ট হাম রাত ১.০০টা সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারতের ৪০০ ট্রাক বোঝাই পেয়াজ

Image
  পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। গতকাল বুধবার রাত পর্যন্ত ওই ট্রাকগুলো মহদীপুর স্থলবন্দরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, অনেক আগে থেকেই পেঁয়াজের এই বিশাল চালানের এলসিসহ আমদানির সব কাজ সম্পন্ন করা হয়েছিল।  গেল সোমবার থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের দেয়া অর্ডারের পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারত সরকারের অনুমতি পাওয়া মাত্রই এসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক জানান, নাসিক থেকে আরও এক হাজার ট্রাক পেঁয়াজ আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে মহদীপুর বন্দরে এসে পৌঁছবে। তবে মহদীপুর বন্দরে আটকেপড়া পেঁয়াজ ইতিমধ্যে পচন ধরেছে। এদিকে মহদীপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক ওই অ্যাসোসিয়েশনের সদস্য হৃদয় ঘোষ ও মহদীপুর স্থলবন্দর সিআ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডলের দেয়া এক তথ্যে জানা যায়, ভারতীয় কেন্দ্রীয় সরকারে...

শর্ত সাপেক্ষে ওমরাহ হজ চালু করা হবে

Image
  শিগগিরই ওমরাহ হজ চালু করা হবে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সীমিত পরিসরে কেবল স্থানীয়রা সুযোগ পাবেন এ ওমরাহতে‌। সৌদি গ্যাজেট এই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য পরিক্ষার সনদসহ কর্তৃপক্ষের বেশ কিছু শর্ত পূরণকারীরা শিগগিরই ওমরাহর সুযোগ পারেন। তবে ঠিক কবে থেকে ওমরাহ চালু হবে তা স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে বিবৃতি দেয়। এতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর থেকে আগামী বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত তিন ধাপে প্রত্যাহার হবে ভ্রমণ নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট তারিখের কথা উল্লেখ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব আগামী বছরের ১ জানুয়ারির পর সৌদি নাগরিকদের ক্ষেত্রে আকাশ, স্থল ও নৌ পথে চলাচলের সকল নিষেধাজ্ঞা তুলে নেবে। সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় এ দেশের নাগরিকরা এবং সৌদি নাগরিক না হলেও যাদের দেশটিতে বসবাসের বৈধ অনুমতি বা ভিসা রয়েছে এমন ব্যক্তিরা করোনাভাইরসে আক্রান্ত না হলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবে। করোনাভাইরাসের কা...