Posts

Showing posts from June, 2022

ভোর থেকেই মানুষের ঢল সমাবেশস্থলে

Image
খুলনার দাকোপ থেকে গতকাল শুক্রবার রাত ১১টায় রওনা হয়েছিলেন মোস্তফা মোল্লা। আজ শনিবার ভোরে তিনি পৌঁছেছেন মাদারীপুরের কাঁঠালবাড়িতে। সেখানে আজ দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে হবে সমাবেশ। সেই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হওয়ার কথা আছে। কিন্তু ভোর থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল। দক্ষিণের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন সমাবেশস্থলে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল এ দৃশ্য। নানা রঙের টি–শার্ট তাঁদের গায়ে। ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন তাঁরা। নাচতে নাচতে আসছেন, মিছিল করতে করতে আসছেন তাঁরা। অনেকের হাতে ব্যানার, ফেস্টুন। এমন আরেকজন খুলনার পাইকগাছার বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক। গতকাল বিকেলে রওনা হয়েছিলেন বাড়ি থেকে। আজ ভোরে এসে পৌঁছেছেন। তিনি বলছিলেন, ‘আসতে কষ্ট হয়েছে। কিন্তু এ কষ্ট আনন্দের।’ আজ ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ শেষে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। অমনি খুলে যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন...

কয়েক ঘণ্টার দুর্ভোগ ছয় মিনিটে শেষ

Image
ঢাকা থেকে মাওয়া হয়ে যাঁরা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যান, তাঁদের পদ্মা পাড়ি দিতে হয় ফেরি, লঞ্চ অথবা স্পিডবোটে। বর্তমানে মাওয়া দিয়ে নৌপথে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী প্রায় চার হাজার যানবাহন পারাপার হয়। আর মানুষ পারাপার হয় দৈনিক গড়ে দুই লাখ। মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে ফেরিতে ওঠার পর পদ্মা নদী পার হতে সময় লাগে দুই ঘণ্টা। মাওয়া ফেরিঘাটে যাত্রীবাহী যানবাহনকে গড়ে দুই ঘণ্টা ও পণ্যবাহী যানকে কয়েক ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। অবশ্য ঈদ, বড় ছুটি অথবা শীতে ঘন কুয়াশায় ফেরিঘাটে ১৮ থেকে ২০ ঘণ্টাও অপেক্ষা করতে হয় নদী পার হতে। পদ্মা সেতু চালুর পর এই দুর্ভোগের অবসান হবে। ফেরি পারাপারের ভোগান্তির কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকেই শুধু ঈদের সময়ে গ্রামে যান। অনেকেই সরাসরি বাসে দক্ষিণের জেলাগুলোতে যান না। সেতু উদ্বোধনের খবরে তারা উচ্ছ্বাসিত। তাদের কাছে পদ্মা সেতুর উদ্বোধন স্বপ্নপূরণের মতো ব্যাপার। কয়েক ঘণ্টার দুর্ভোগ ছয় মিনিটেই শেষ হওয়ার অপেক্ষায় তারা। পদ্মা সেতু উদ্বোধনের খবরে আনন্দ-উচ্ছ্বাসে ক্ষণগণনা করছে এই অঞ্চলের মানুষ। বরিশালের মুলাদির বাসিন্দা ইকবাল হোসেন ৩০ বছর ধরে ঢাকায় থাকেন। ১৯৯৮ সা...

উনি পশুর, না মাছের, না গরুর ডাক্তার—জিজ্ঞাসা শেখ সেলিমের।

Image
পদ্মা সেতু নির্মাণের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকারি দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা এ সেতুর বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন। জাতীয় সংসদে আজ রোববার ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের ওই সংসদ সদস্যরা এ দাবি জানান। ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করিয়েছিলেন এমন অভিযোগ তুলে তাঁর কঠোর সমালোচনা করেন সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘একজন ডাক্তার আছেন। ড. ইউনূস। উনি পশুর ডাক্তার, না মাছের ডাক্তার, না গরুর ডাক্তার? না বাংলাদেশের মানুষের সর্বনাশার ডাক্তার?’ সরকারকে বিএনপি টেনে নামাতে চায় মন্তব্য করে দলটিকে সতর্ক করে শেখ সেলিম বলেন, তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে। আজকে ২০২২ সালে এসেছি। আরেকবার টান দিলে আমরা এবার ২০৫০ সালে চলে যাব। শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘উনি নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। যত অশান্তি উনি বাংলাদেশে ঘটানোর জন্য (করেছেন)। উনি যা করেছেন,...

ভারি বর্ষণ: মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

Image
কক্সবাজারের মহেশখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে মহশেখালী থানার ওসি আব্দুল হাই জানান। মৃত রবিউল হাসান (৫) ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে। রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রোববার বিকালে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করে তারা।" তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে মহেশখালীতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে শিশুটির গায়ের উপর ধসে পড়লে তার মৃত্যু হয়। কালামারছড়া ইউনিয়নের আবার ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ এলাকায় সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

মাঝ পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Image
শরীয়তপুরের জাজিরায় কাছে গভীর রাতে দুই ফেরির সংঘর্ষে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন। শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুর টার্নিংয়ের কাছে শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে লৌহজং থানার এএসআই শাখাওয়াত হোসেন জানান। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, ফেরি সুফিয়া কামাল ৩০টি যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি (সাত্তার মাদবর মঙ্গলমাঝি ঘাট) থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। আর উল্টো দিকে শিমুলিয়া থেকে মাঝিরকান্দিগামী ফেরি বেগম রোকেয়ায় ছিল ৩৪টি যানবাহন। দুই ফেরিতে দুই শতাধিক যাত্রী ছিল। পদ্মা নদীর শরীয়তপুর টার্নিংয়ের কাছে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরি দুটি যার যার গন্তব্যের ঘাটে পৌঁছায়।  দুই ফেরির চালকরাই বলেছেন, সেকেন্ড মাস্টারের হাতে দায়িত্ব দিয়ে তারা ঘুমাচ্ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এএসআই শাখাওয়াত। তিনি বলেন, নিহত পিকআপ চালকের নাম মো. খোকন (৪০), বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায়।তার গাড়ি ছিল ফেরি সুফিয়া কামালে। তার লাশ শিমুলিয়ার তিন নম্বর ফেরি ঘাটে রাখা হয়েছে। আরও একজন চালক পদ্মায় ছিটকে পরে নিখোঁজ...