সংকটে শিক্ষা,শিক্ষার্থীরা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
ক্লাস-পরীক্ষা বন্ধ পাবলিক পরীক্ষা আর সেশনে জট লেগেছে আর্থিক সংকটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সংকটে শিক্ষা ও শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আরও অন্তত চার মাস করোনাবন্ধ জারি থাকার আশঙ্কায় প্রায় চার কোটি শিক্ষার্থী অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। দেড় মাস ধরে চলা এই বন্ধে ইতিমধ্যেই তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত। পাবলিক পরীক্ষা আটকে গেছে। সেশনজট বাড়ছে। বেসরকারি স্কুল-কলেজগুলো পড়ছে আর্থিক সংকটে। নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। আগামী ৫ মে করোনাজনিত সাধারণ ছুটি ওঠার কথা। কিন্তু শিক্ষাপঞ্জি অনুযায়ী রমজান, ঈদুল ফিতরসহ নানা উপলক্ষে ৩০ মে পর্যন্ত স্কুল-কলেজের ছুটি। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটা বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে এই বন্ধ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনা আর সেশনজটের ওপর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার প্রভাব এখনই পড়তে শুরু করেছে। আবার শিক্ষার্থীদের টিউশন ফি–নির্ভর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সমস্যাও দেখা দিচ্ছে। আরও কয়েক মাস বন্ধ থাকলে যে শ...