Posts

Showing posts from October, 2020

নেইমারের হ্যাট্রিকে বড় জয় পেল ব্রাজিল

Image
দারুণ আক্রমন আর পাল্টা আক্রমনে জমজমাট ছিল ব্রাজিল ও পেরুর ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধ শেষে দুই দলই আছে সমান অবস্থানে। বিরতি পর্যন্ত ম্যাচে উভয় দলই একটি করে গোল করেছে। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ম্যাচে আজ পেরুর বিপক্ষে শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। শুরুতেই গোল হজম করে দলটি। ম্যাচের মাত্র ৬ষ্ঠ মিনিটের সময় আন্দ্রে কারিলোর গোলে এগিয়ে যায় পেরু। কিছু সময় পরই সমতায় ফেরার সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু রবার্তো ফিরমিনো দৌড়ে গিয়ে বল ঠিকঠাক নিয়ন্ত্রন করতে না পারলে সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের। ফিরমিনো না পারলেও ভুল করেনি নেইমার। ম্যাচের ২৭তম মিনিটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার। পেনাল্টি বক্সের ভেতরে নেইমারের জার্সি টেনে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। দুই মিনিট পরই দ্বিতীয় গোলটিও পেয়ে গিয়েছিলেন নেইমার। প্রতিপক্ষ দলের এক তারকা শট নিলে তা নেইমারের পায়ে লেগে চলে যায় পেরুর জালে। কিন্তু ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করে দেন রেফারি। বিরতির আগে দুই দলই আরো বেশ কিছু আক্রমন করে। তবে কোন আক্রমনই পূর্ণতা পায়নি। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটের সম...

গোল উৎসব দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেন ব্রাজিল

Image
ইতিহাস-ঐতিহ্যের মতো শক্তিতেও দু’দলের মাঝে বিস্তর ফারাক। মাঠেও তা ফুটে উঠল। ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের যেন কোনো জবাব জানা ছিল না বলিভিয়ার। পুরোটা সময় আধিপত্য ধরে রেখে দারুণ জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে তিতের দল। সাও পাওলোয় বাংলাদেশ সময় শনিবার সকালে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে ৫-০ গোলে জেতে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। জোড়া গোল করেন রবের্তো ফিরমিনো। একবার করে জালে বল পাঠান ফিলিপে কৌতিনিয়ো ও মার্কিনিয়োস, অন্যটি আত্মঘাতী। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টানা আক্রমণ করে গেছে ব্রাজিল। আর ঘর সামলানোয় ব্যস্ত সময় পার কাটে বলিভিয়ার। প্রথমার্ধে ৮১ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১১টি শট নেয় বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা, এর ছয়টি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে তাদের আরও ৯ শটের লক্ষ্যে ছিল তিনটি। বিপরীতে বলিভিয়ার তিন শটের একটি ছিল লক্ষ্যে। চোট শঙ্কায় নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। শেষ পর্যন্ত মাঠে নামলেন তিনি, আক্রমণে নেতৃত্বও দিলেন। গোল পাননি ঠিকই, তবে প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়ানোর কাজটা করেছেন দারুণভাগে। দুটি গোলে রেখেছেন অবদান। দলটির বিপক্ষে এই নিয়ে ৩১ বারের মুখোমুখি লড়াইয়ে ...