পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে
বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার থেকে তারাবির নামাজ শুরু হবে এবং কাল শনিবার সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ শেখ মো. আবদুল্লাহ।

Comments
Post a Comment