অবশেষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে

 শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অবশেষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রোববার (৯ আগস্ট) সকাল ৭টা থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

দেশের সব সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগামী ২০ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবার শুধু অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। আর নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। তবে জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থেীদের সিলেকশন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে) করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে চলবে ২ সেপেটম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দের ক্রম অনুসারে ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফল প্রকাশ হবে একই দিন (৪ সেপ্টেম্বর) রাত ৮টাতেই।

দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থেীদের সিলেকশন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে) ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে) ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে।

উল্লেখ্য গত মার্চ মাসের শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হল হলেও দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ফল প্রকাশ করতে দেরি হয়। গত ১০ মে থেকে একাদশে ভর্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়ে ভর্তি নীতিমালা জারি করা হলেও নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। গত ৩১ মে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

Comments

Popular posts from this blog

জাতীয় পার্টির সমাবেশকাকরাইলসহ আশপাশে আগামীকাল সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারতের ৪০০ ট্রাক বোঝাই পেয়াজ