ভারি বর্ষণ: মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে মহশেখালী থানার ওসি আব্দুল হাই জানান।
মৃত রবিউল হাসান (৫) ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে।
তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে মহেশখালীতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে শিশুটির গায়ের উপর ধসে পড়লে তার মৃত্যু হয়।
কালামারছড়া ইউনিয়নের আবার ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ এলাকায় সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
Comments
Post a Comment