Posts

তিন দফা দাবিতে সোহেল তাজের কর্মসূচি ঘোষণা

Image
জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সে অনুযায়ী আগামী ৩ নভেম্বর ওইসব দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন তাজউদ্দিন পুত্র। সোহেল তাজ তার ফেসবুক পোস্টে লিখেন, আগামী ৩ নভেম্বর কলঙ্কময় জেল হত্যা দিবস। দেখতে দেখতে ৪৯ বছর পার হয়ে গেলো, অথচ এখন পর্যন্ত জাতির চার বীর যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম- আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। এটা মেনে নেয়া যায় না! এরপর নিজের তিনটি দাবি তুলে ধরেন তিনি। সেগুলো হলো:     ১. যেহেতু ১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন...

পাঠ্যবইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান, থাকছে সাঈদ-মুগ্ধর গল্প

Image
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যবইয়ে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ স্বীকৃতি দিয়ে যুক্ত হচ্ছে সেই ঘোষণা। একইসঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই বিপ্লবে নিহত আবু সাঈদ ও মুগ্ধর গল্প। এরই মধ্যে বইয়ের পরিমার্জন খসড়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আগামী সপ্তাহেই এই খসড়া চূড়ান্ত হওয়ার কথা। এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ‘ইতিহাসের কিছু বিষয় ছিল, যেখানে অনেকের অবদান খুব ভালোভাবে উঠে আসেনি। আবার অনেকের অতি মূল্যায়ন করা হয়েছে, অতি বন্দনা করা হয়েছে। সেগুলোকে যথাযথভাবে স্থান দেওয়ার জন্য এই পরিমার্জন।’ সেইসঙ্গে মাধ্যমিকের বাংলা সাহিত্য বইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের অবদান যুক্ত হচ্ছে। কিছু বইয়ের প্রচ্ছদে বা কোনো কোনো অংশে স্বৈরাচারবিরোধী গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি যুক্ত হচ্ছে। এছাড়া পাঠ্যবইয়ের পেছনের পৃষ্ঠায় শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতিগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরিবর্তে চিরন্তন কিছু বাণী যুক্ত করা হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান জানান, ইতোমধ্যে পরিমার্জন শেষ, এখন ...

কমিটিতে ‘খুশি নন’ শিক্ষার্থীরা, নতুন আন্দোলনের রূপরেখা শনিবার

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে নিয়ে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি কমিটি। শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিটি উঠেছে নানা সংকটের কারণে। কিন্তু এখন পর্যন্ত সেসব সংকট কাটেনি। আর আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়া এসব সংকট কাটানো সম্ভব নয়। সেজন্য আগামীকাল শনিবার আন্দোলনের পরবর্তী রূপরেখা তুলে ধরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার (১ নভেম্বর) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা গতকাল শিক্ষা উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো স্থানে আলাদা প্রশাসনিক ভবনে কার্যক্রম চালানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমরা চাই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। তাই ওই আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।      এই শিক্ষার্থী প্রতিনিধি আরও বলেন, আগামীকাল সকালে সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা আলোচনায় বসে পরবর্তী কার্যক্রম ঠিক করবো...

সাকিব-লিটন ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

Image
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এতে নেই সাকিব আল হাসান, সেই সঙ্গে অসুস্থতার জন্য বাদ পড়েছেন লিটন দাস। শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। এ ছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। গুঞ্জন থাকলেও এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

‘সংবিধান’ বাদ দিয়ে ‘গঠনতন্ত্র’ চান ফরহাদ মজহার

Image
‘সংবিধান’ শব্দটি পরিবর্তন করতে হবে। এটি ঔপনিবেশিক শব্দ। ব্রিটিশ শাসকেরা সংবিধান নামে আইন চাপিয়ে দিয়ে শাসন চালাত। কিন্তু গণতন্ত্রে শাসনের অস্তিত্ব নেই। সংবিধানের আভিধানিক অর্থ হবে ‘গঠনতন্ত্র’। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের রাষ্ট্রগঠনের অভিপ্রায়ই ব্যক্ত হয়েছে। আজ শুক্রবার এক আলোচনা সভায় এসব কথা বলেছেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ফরহাদ মজহার। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ এই বৈঠকের আয়োজন করে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নতুন একটি গঠনতন্ত্র উপহার দেওয়া বলে মনে করেন ফরহাদ মজহার। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। নতুন গঠনতন্ত্রে জনগণের অভিপ্রায়কে বাস্তবায়িত করতে হবে। এই গঠনতন্ত্র বৃহৎ হতে হবে, এমন নয়। এটি মাত্র ১৬ পাতারও হতে পারে। রাষ্ট্র কী করতে পারবে আর কী করতে পারবে না, জনগণকে কী ক্ষমতা দেওয়া হলো আর রাষ্ট্রকে কী ক্ষমতা দেওয়া হলো—সেই বিষয়গুলো গঠনতন্ত্রে স্পষ্ট করে লিখ...

জাতীয় পার্টির সমাবেশকাকরাইলসহ আশপাশে আগামীকাল সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ

Image
জাতীয় পার্টির সমাবেশের দিন আগামীকাল শনিবার রাজধানীর কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক গণবিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ডিএমপি। ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামীকাল শনিবার বেলা দুইটায় কাকরাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি। এতে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্ব করার কথা। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির ক...

ভোর থেকেই মানুষের ঢল সমাবেশস্থলে

Image
খুলনার দাকোপ থেকে গতকাল শুক্রবার রাত ১১টায় রওনা হয়েছিলেন মোস্তফা মোল্লা। আজ শনিবার ভোরে তিনি পৌঁছেছেন মাদারীপুরের কাঁঠালবাড়িতে। সেখানে আজ দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে হবে সমাবেশ। সেই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হওয়ার কথা আছে। কিন্তু ভোর থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল। দক্ষিণের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন সমাবেশস্থলে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল এ দৃশ্য। নানা রঙের টি–শার্ট তাঁদের গায়ে। ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন তাঁরা। নাচতে নাচতে আসছেন, মিছিল করতে করতে আসছেন তাঁরা। অনেকের হাতে ব্যানার, ফেস্টুন। এমন আরেকজন খুলনার পাইকগাছার বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক। গতকাল বিকেলে রওনা হয়েছিলেন বাড়ি থেকে। আজ ভোরে এসে পৌঁছেছেন। তিনি বলছিলেন, ‘আসতে কষ্ট হয়েছে। কিন্তু এ কষ্ট আনন্দের।’ আজ ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ শেষে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। অমনি খুলে যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন...