সাকিব-লিটন ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা


আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এতে নেই সাকিব আল হাসান, সেই সঙ্গে অসুস্থতার জন্য বাদ পড়েছেন লিটন দাস।

শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। এ ছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। গুঞ্জন থাকলেও এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

Comments

Popular posts from this blog

অবশেষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে

জাতীয় পার্টির সমাবেশকাকরাইলসহ আশপাশে আগামীকাল সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারতের ৪০০ ট্রাক বোঝাই পেয়াজ